
মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:
একুশের প্রথম প্রহরে ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের স্মরণে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত ‘কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, প্রাথমিক সদস্য আব্দুস সালাম, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির।