
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
দরিদ্রতা কি কবি হওয়ার একমাত্র উপকরণ
ব্যর্থ প্রমিক বাউলের কি কবি হতে আছে বারণ?
সব কবিকে কেন কাফনের কাপড় কিনতে, হাত পাততে হয়
কারণ একটা-ই, পান্ডুলিপি বিক্রি হয় বড়ই সস্তায়!
তবু ও মানুষ কবি হয় দুঃখকষ্ট অবহেলা ধারন করে
বৃষ্টির বুদবুদ, ঝর্নার কলতান, নদী ভাঙন কবিকে বরে!
তটিণী-র স্রোত, প্রেমের ব্যর্থতার অশ্রু,কবিতা হয়ে ঝরে!
কবি লিখেন, যখন নদী পাড়ের বসতবাটি ভেঙে নদীতে জায়গা নেয় থরে থরে!
সন্ধ্যা নামলে ডুবন্ত ভানুকরের হলুদ আভা কবিকে মুগ্ধ করে শব্দে রূপ নেয়
সাঝে বিহগের ঘরে ফিরা, কবিতার বাক্য বর্ণে ডানা ঝাপটায়!
কবি এক নিশাচর, বিজ্ঞানের অণু-পরমাণুর বিস্ফোরণ রূপ নেয় কবিতার আকার
শুনতে পায় গাঢ় অন্ধকারে ঈগল জুটির শৃঙ্গ সুখের শীৎকার!
কবি কল্পনায় একাকিত্বে ও প্রিয়ার বাসর ঘরে ফুলশয্যায় রাত্রি ভোর করে
প্রাভাতিক অরূণের দ্যূতি, ছন্দ করে কবি কলমে ভরে!
কবিতা সে-তো পাখীর গুঞ্জন নদীর কলতানে মস্তিষ্কে সৃষ্টি
কবি ছন্দ বর্ণ কে ব্যবিলনের শূণ্যোদ্যানে খর রৌদ্রে ঝরায় বৃষ্টি!
নীলনদের সমীরণ বাহিত জলের ফোয়ারা মত কবির ছন্দ
জলপ্রপাতের মত নির্গত হয় পাহাড় প্রকৃতি, নভেশ্বর সব উপকরণ কবির মনের দ্বন্দ্ব!
কবি-র এক বাক্য গড়তে ট্রয় নগরী ধ্বংসের মত যুদ্ধ করে
আবার ব্লাউজের বোতাম খুলে প্রেমিকের বিপরীত সভ্যতার আনন্দের মত, কবি উল্লাসে ছন্দ বরে!