
স্টাফ রিপোর্টার, নীলফামারী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ডিমলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ডিমলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাতৃভাষা রক্ষায় শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুর মোবাশ্বের। বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা জাতির অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠান শেষে শহীদদের রূহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।