রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ মোরেলগঞ্জে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. আব্দুল আলীমকে গণসংবর্ধনা, মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কবিতাঃ কবির উপকরণ একুশের প্রথম প্রহরে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন ভালোবাসা চাই, ভালো বাসা চাই, ভালো ভাষা চাই একুশে ফেব্রুয়ারি: রক্তে লেখা মাতৃভাষার শপথ ডিমলায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ আবুল কালাম তালুকদার’র দুটি কবিতা

ভালোবাসা চাই, ভালো বাসা চাই, ভালো ভাষা চাই

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

মহম্মদ মফিজুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারত

ভালোবাসা চাই—
যেন অন্ধকার ঘরে হঠাৎ জ্বলে ওঠা প্রদীপের মতো
কোনও হাত নিঃশব্দে হাত ছুঁয়ে বলে, আমি আছি।

ভালো বাসা চাই—
ঝড়ের রাতে জানালার কাঁপুনি থামিয়ে
যেখানে শিশুর ঘুম ভাঙে না আতঙ্কে,
বৃদ্ধ চোখে জমে না অনিশ্চয়তার নোনা জল।

ভালো ভাষা চাই—
কথার ভেতর ধারালো অস্ত্র নয়,
বরং নরম ঘাসের উপর ভোরের শিশির।
মত থাকুক আলাদা,
মানুষটা যেন ভেঙে না যায়।

আমরা খুব বড় স্বপ্ন দেখি না—
শুধু চাই
কেউ অপমানের বদলে সম্মান দিক,
ঘৃণার বদলে একটি উষ্ণ উচ্চারণ।

পৃথিবী যদি এতটুকু বদলায়,
তবে রাস্তাঘাটে কমবে হাহাকার,
বাড়বে জানালায় আলো।

ভালোবাসা চাই,
কারণ হৃদয় শুকিয়ে গেলে সভ্যতা বাঁচে না।
ভালো বাসা চাই,
কারণ আশ্রয়হীন মানুষ ইতিহাস লেখে না।
ভালো ভাষা চাই,
কারণ শব্দই শেষ পর্যন্ত আমাদের মানুষ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102