রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি: এমপি কয়ছর আহমেদ মোরেলগঞ্জে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. আব্দুল আলীমকে গণসংবর্ধনা, মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কবিতাঃ কবির উপকরণ একুশের প্রথম প্রহরে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন ভালোবাসা চাই, ভালো বাসা চাই, ভালো ভাষা চাই একুশে ফেব্রুয়ারি: রক্তে লেখা মাতৃভাষার শপথ ডিমলায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ আবুল কালাম তালুকদার’র দুটি কবিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব-এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক মানবাধিকার কর্মী মোঃ আলী আজগর ইমন, কোষাধক্ষ্য মিসলুর রহমান, মহিলা সম্পাদিকা মোছাঃ কলি বেগম, সদস্য মানবাধিকার কর্মী মোঃ তৈবুর রহমান, মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী আয়ুর্বেদিক চিকিৎসক মোঃ শাহীন আলম, মোঃ কয়েছ মামুন,বাবুল দাস, মোঃ সুজন মিয়া, মোঃ আমিনুল ইসলাম কনু মিয়া, মোঃ আল আমিন রাব্বী সহ, সকল সাংবাদিকবৃন্দ জগন্নাথপুর শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নীরবতা পালন করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার সম্মান সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু শোকের নয়, গৌরবেরও দিন। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মের কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102