
এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমকে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ সংবর্ধনা কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথকভাবে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেন সর্বস্তরের মানুষ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারি জেনারেল মাওলানা মকসুদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোরেলগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, দৈবঞ্জহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বলইবুনীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনজুরুল আলমসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আজ থেকে এসব অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। এরা কোনো দলের নয়, এরা সমাজ ও দেশের শত্রু।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোরেলগঞ্জ উপজেলাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। উপস্থিত নেতাকর্মীরা সংসদ সদস্যের ঘোষণাকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
এদিকে, বিকালে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ পৌর আমির মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, পৌর সাধারণ সম্পাদক আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয় এবং দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা