
কলমেঃ নাজমুল তারেক তুষার
(কবিতার কৃষক)
বিপ্লব দীর্ঘজীবী হোক
বিখ্যাত শ্লোগানটির প্রতিষ্ঠাতা/ জনক বলে খ্যাত – মাওলানা কবি হাসরত মোহানি। (১৯২১ সালে)
হাসরত মোহানি তাঁর ছদ্মনাম,
প্রকৃত নাম সৈয়দ- ফজল-উল-হাসান ।
বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী সহ তিনি –
উর্দু সাহিত্যে প্রখ্যাত কবি ছিলেন।
ভারতীয় ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি ১৯২১ সালে নিখিল ভারত মুসলিমলীগের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করার সময় সম্পূর্ণ স্বাধীনতা (আজাদি-ই-কামিল) দাবি করেন। তিনি ১৯১৯ সালে অল ইন্ডিয়া মুসলিমলীগের সভাপতি হন এবং পরবর্তীতে -তিনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাদের অন্যতম একজন ছিলেন।
তাঁর পূর্বপুরুষরা ইরানের নিশাপুর হতে দেশান্তরি হয়েছিলেন। হাসরত মোহানি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।
তাঁর রচিত বিখ্যাত গজল ও মূলতঃ
উর্দু কবিতা চুপকে চুপকে রাত দিন,,,,
তিনি কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে পদ্যও লিখেছেন এবং প্রায়শই কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করতে
মথুরায় যেতেন। তবে তিনি সৎ ও একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন। (সংক্ষিপ্ত)
তথ্যসুত্র-গুগল হতে:
মূলতঃ ভাষা বিতর্কের ভাববস্তুর ভেতরের মাহাত্ম্য বুঝতে হবে আমাদের, বাংলা বর্ণমালা / শব্দ অনেকাংশেই বিদেশীয় এবং অপভ্রংশ ও সংমিশ্রণজাত। আমরা বাঙালি ও বাংলাদেশীরাই অতিউৎসাহী হয়ে এবং আবহমানকাল চারিত্রিক হীনমন্যতার কারণে কিছু কিছু শব্দ ও শ্লোগানকে রাজনৈতিক রংচঙে তর্ক/বিতর্ক সৃষ্টি করি ও করায়।
সেহেতু -দেশপ্রেম হতে দোষফ্রেমে- আবদ্ধ হওয়াটাও আমাদের একপ্রকার অবাক অন্ধ আদিম আত্মিক সংস্কৃতি। অতএব ইনকিলাব জিন্দাবাদ।