সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করলেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত ‎শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত জামায়াত হবে সকাল ১০টায় ‎রাতের আঁধারে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিলো দুর্বৃত্তরা স্থানীয়দের ক্ষোভ পবিত্র মাহে রমজান মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন শাল্লায় অগণতান্ত্রিক শিক্ষক সমিতি গঠনের প্রতিবাদে প্রেস কনফারেন্স  শ্যামল বণিক অঞ্জন’র দুটি কবিতা সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নিবন্ধঃ ইনকিলাব জিন্দাবাদ

নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে স্কাউট আন্দোলনের প্রবর্তক রবার্ট স্টীফেনশন স্মীথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল (ব্যাডেন পাওয়েল) এর ১৬৯ তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালন করা হয়েছে। এই দিবসে বাংলাদেশ স্কাউটস নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে
শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফ্রেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোকছেদ আলী। সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক ও সাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু হাসান বাসার, নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, সোগুনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ সেলিম রেজা, শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী কমিশনার আব্দুর জলিল মন্ডল, গ্রুপ সভাপতি গোলাম সারওয়ার,
কাব লিডার শাহিনুর আলম প্রমুখ। এছাড়াও উপজেলা স্কাউটস ইউনিট লিডার ও কাব লিডার; কাব ও স্কাউটসবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102