
মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি
পবিত্র মাহে রামাজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে লামাকাজী ইউনিয়নের ৭ন ওয়ার্ডের অর্ধশতাধিক গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারী) বাদ জোহর বিশ্বনাথের লামাকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোনাপুর চ্যারিটি গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমানের পক্ষ থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে জনপ্রতি (আলো-৫ কেজি, পেঁয়াজ-৫ কেজি, খেজুর-আদাকেজি, সোয়াবিন-১ লিটার, ছানা-১ কেজি, ময়দা-১ কেজি, মুড়ি আদা কেজি, চাল ২ কেজি ও ডাল ১ কেজি) মোট ১৮ কেজি মালামাল প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব ও চ্যারিটি সদস্য ফারুক আহমদ, চ্যারিটি সদস্য ফয়ছল আহমদ, জাহেদ আহমদ।
এসময় সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য আলিমুর রহমান, জুয়েল আহমদ, রিপন আহমদ, মুরব্বি আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।