সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করলেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত ‎শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত জামায়াত হবে সকাল ১০টায় ‎রাতের আঁধারে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিলো দুর্বৃত্তরা স্থানীয়দের ক্ষোভ পবিত্র মাহে রমজান মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন শাল্লায় অগণতান্ত্রিক শিক্ষক সমিতি গঠনের প্রতিবাদে প্রেস কনফারেন্স  শ্যামল বণিক অঞ্জন’র দুটি কবিতা সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নিবন্ধঃ ইনকিলাব জিন্দাবাদ

শাল্লায় অগণতান্ত্রিক শিক্ষক সমিতি গঠনের প্রতিবাদে প্রেস কনফারেন্স 

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শাল্লা শাখা গঠন অবৈধ ও অগণতান্ত্রিক। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষক সমিতি শাল্লা শাখার পক্ষ থেকে  রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১:৩০ মিনিটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন, শাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

প্রেস কনফারেন্সে উল্লেখ করেন

গত ২০/০২/২০২৬খ্রি: তারিখ রোজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি শাল্লা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নামে এক কমিটি প্রকাশ করা হয় যা শাল্লা উপজেলার অধিকাংশ শিক্ষকের কাছে নিম্নোক্ত কারণে অবৈধ ও স্বঘোষিত হয়েছে। কেন্দ্রীয়  শিক্ষক নেতৃবৃন্দের সুত্রমতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নামে কোন সংগঠন পূর্বে থাকলেও বর্তমানে কোন অস্তিত্ব নেই। শাল্লা উপজেলায় কেন্দ্রীয় কমিটির অনুমোদিত প্রধান শিক্ষক সমিতির একটি কমিটি এবং একটি সহকারি শিক্ষক সমিতির কমিটি থাকা সত্ত্বেও তাদেরকে কোন অবগত না করে কতিপয় স্বার্থান্বেষী, ক্ষমতালোভী শিক্ষক একটি পকেট কমিটি গঠন করে যা সম্পূর্ণ বেআইনী ও অগণতান্ত্রিক। উপজেলায় বর্তমানে মোট কর্মরত শিক্ষক সংখ্যা ৪৫১ (শিক্ষা অফিসের তথ্যানুযায়ী) জন থাকলেও মাত্র ৫০জন উপস্থিতি এবং সিদ্ধান্তের বিরোধিতা করে ৭/৮ জন সভা থেকে বের হয়ে আসার পরেও মোট কর্মরত শিক্ষক ১১% উপস্থিতিতে স্বঘোষিত কমিটি গঠন করা হয়। যা বাকী ৮৯% শিক্ষকদের অবমাননার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল। এতে সাধারণ শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। যা শাল্লা উপজেলার ঐক্যবদ্ধ প্রাথমিক শিক্ষকদের মধ্যে বিভাজন ও ফাটল ধরানোর নিমিত্তে ঘৃণ্য চক্রান্ত ও অপচেষ্টা।

কতিপয় শিক্ষকের এহেন কার্যকলাপের বিরুদ্ধে আমরা শাল্লা উপজেলার সকল শিক্ষক ক্ষোভ প্রকাশের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য শেষে আরো অভিব্যক্তি প্রকাশ করেন, প্রধান শিক্ষক অনাদী তালুকদার, মনোজ সরকার খোকন, আব্দুল হামিদ, মোস্তাক আহমদ, রামলাল দাশ।

এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি অরবিন্দু তালুকদার, সাংগঠনিক সম্পাদক, নিরেশ দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক লিটন তালুকদার, অজিত তালুকদার, তপন দাশ, স্বপন রায়, চয়ন চৌধুরী, সজল দাশ, বিজিত তালুকদার, দেবেশ চৌধুরী, অজয় তালুকদার সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102