সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করলেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত ‎শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত জামায়াত হবে সকাল ১০টায় ‎রাতের আঁধারে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিলো দুর্বৃত্তরা স্থানীয়দের ক্ষোভ পবিত্র মাহে রমজান মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন শাল্লায় অগণতান্ত্রিক শিক্ষক সমিতি গঠনের প্রতিবাদে প্রেস কনফারেন্স  শ্যামল বণিক অঞ্জন’র দুটি কবিতা সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নিবন্ধঃ ইনকিলাব জিন্দাবাদ

‎শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত জামায়াত হবে সকাল ১০টায়

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View


মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), কিশোরগঞ্জ:

‎কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ ১৯৯তম ঈদুল ফিতরের নামাজের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎এ সময় ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল,মাঠ প্রস্তুতকরণ,মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা,চিকিৎসা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

‎সভায় জানানো হয়,আসন্ন ১৯৯তম ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

‎এছাড়াও সভায় সর্বসম্মতি ক্রমে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহকে শোলাকিয়া ঈদ্গাহ মাঠের স্থায়ী ইমাম হিসেবে পুনর্বহাল করা হয়।

‎জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মারুফ সভা পরিচালনা করেন।


‎সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102