সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করলেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত ‎শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত জামায়াত হবে সকাল ১০টায় ‎রাতের আঁধারে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিলো দুর্বৃত্তরা স্থানীয়দের ক্ষোভ পবিত্র মাহে রমজান মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন শাল্লায় অগণতান্ত্রিক শিক্ষক সমিতি গঠনের প্রতিবাদে প্রেস কনফারেন্স  শ্যামল বণিক অঞ্জন’র দুটি কবিতা সি ইউ সি সংগঠনের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নিবন্ধঃ ইনকিলাব জিন্দাবাদ

শ্যামল বণিক অঞ্জন’র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

 

প্রতিবেশী- ২

শ্যামল বণিক অঞ্জন
থাকেন কিছু প্রতিবেশী
চোখে তাঁদের জ্যোতি বেশি
পরের দোষটা ক্ষুদ্র হলেও
দেখেন বড় অতি বেশি।
থাকেন কিছু প্রতিবেশী
প্রেম পিরিতের গতি বেশি
সুযোগ পেলে তাঁরাই আবার
যান করেও ক্ষতি বেশি।
থাকেন কিছু প্রতিবেশী
যায় না বুঝা মতি বেশি
নাকটা উঁচু স্বভাব থাকে
লম্বা কানের লতি বেশি।
থাকেন কিছু প্রতিবেশী
দেন নাও ছাড় রতি বেশি
অন্যের ধন কেড়ে নিয়েও
বুঝান তাঁরাই সৎ স্বতী বেশি।

 

 

 

আমি হলাম

আমি হলাম বুক পোড়া প্রদীপের সলতে
ভাগ্যে নেই বলে পারিনি তো জ্বলতে।
পারিনি তো আলো দিয়ে এজীবন ভরতে
আলোকিত আলোড়িত ইতিহাস গড়তে!
আমি হলাম বুক পোড়া প্রদীপের সলতে
আঁধারেই আজীবন হলো পথ চলতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102