মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পাথর সংকটে, সড়কে বসানোর পাকা ব্লক নির্মাণে ব্যবহার হচ্ছে নিম্নমানের পাথর রোজায় রয়েছে উত্তম নৈতিক চরিত্র গঠনের চমৎকার শিক্ষা- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ভালোবেসে বিয়ে করে অবশেষে স্বামীকে ভুয়া তালাক পাঠিয়ে তৃতীয় বিয়ে করলেন কয়রার শারমিন আক্তার পলি মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, রাজাকার ও জুলাই যোদ্ধার সঠিক তালিকা চায় নতুন প্রজন্ম ​শাল্লায় অবৈধভাবে ফসলী জমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড  কবিতাঃ প্রেমের সমর্পণ সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার সিংগাইরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, দেখার যেন কেউ নেই? মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অবৈধ কমিটি প্রকাশের অভিযোগে উত্তেজনা বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ, বৈধ কমিটি বহাল থাকার দাবি প্রেসক্লাবের বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলামের নির্দেশে এলাকার সব ধরনের প্রচার সামগ্রী দ্রুত অপসারণ নির্দেশ

কবিতাঃ প্রেমের সমর্পণ

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

কলমেঃ মোঃ হাসিদ মোমিন

আমি নিজেকে সঁপে দিয়েছি তোমার কাছে,
যেমন এক রোদ ঝলমলে দিন সঁপে দেয় ভয়ংকর রাত্রিতে।

সঁপেছি তোমায় আমার এ দেহ সঁপেছি আমার মন, আর রঙিন স্বপ্ন।

আমার সব স্বপ্ন, বুক ভরা খিদা, রেখেছি তোমার হৃদয়ের নিরবের দুয়ারে।

তোমার চোখের নীল মণির ভেতরে অচিনপুরের দিক খুঁজে পাই।

তুমি আমার শেষ আশ্রয়, তুমি শান্ত গোলাপ।
তোমার মাঝে খুঁজে পাবো আমার সব অকূলতা।

নিজেকে ভাসিয়ে দিয়েছি তোমার প্রেমের স্রোতে, আর চাইনা কোন দিশা।

ঝড়-বৃষ্টি এলে তুমি হও ব্যাঙ্গাচিদের ছাতা,
আর অন্ধকারে প্রদীপ শিখা।

তোমার সাথে ভালোবাসা বিলিয়ে নিজেকে করে দিতে চাই শূন্য।

তোমার সাথে ভালোবাসা বিলিয়ে নিজেকে করে দিতে চাই শূন্য।

জীবনে অর্ধেক তো কাটিয়ে দিয়েছি তোমার অপেক্ষায়।
আর জীবনের বাকি অর্ধেক কাটাতে চাই তোমার অকূলতায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102