
মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট
২২-০২-২৬ বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সকল ধরনের প্রচার সামগ্রী অপসারণ সফল করলেন মোংলা উপজেলা ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির মোহাম্মদ জুয়েল রানা তিনি প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলামের নির্দেশে মংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহকর্মী বিন্দুদের নিয়ে মংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ জুয়েল রানা তার নিজ ইউনিয়ন বুড়িরডাঙ্গার সকল প্রকার নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করেন।
ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি সকলের উদ্দেশ্যে বলেন আমার নির্বাচনী এলাকার সব ধরনের প্রচার সামগ্রী দ্রুত অপসারণ করতে সকল ইউনিটের নেতৃবৃন্দকে অনুরোধ করছি।
প্রতিমন্ত্রী মহোদয় লায়ন ডক্টর ফরিদুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি‘র চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করবো না। দলের সবাইকে তার এই অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। কেউ অন্যায় করলে দেশের প্রচলিত আইনে বিচার হবে।