মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পাথর সংকটে, সড়কে বসানোর পাকা ব্লক নির্মাণে ব্যবহার হচ্ছে নিম্নমানের পাথর রোজায় রয়েছে উত্তম নৈতিক চরিত্র গঠনের চমৎকার শিক্ষা- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ভালোবেসে বিয়ে করে অবশেষে স্বামীকে ভুয়া তালাক পাঠিয়ে তৃতীয় বিয়ে করলেন কয়রার শারমিন আক্তার পলি মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, রাজাকার ও জুলাই যোদ্ধার সঠিক তালিকা চায় নতুন প্রজন্ম ​শাল্লায় অবৈধভাবে ফসলী জমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড  কবিতাঃ প্রেমের সমর্পণ সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার সিংগাইরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, দেখার যেন কেউ নেই? মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অবৈধ কমিটি প্রকাশের অভিযোগে উত্তেজনা বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ, বৈধ কমিটি বহাল থাকার দাবি প্রেসক্লাবের বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলামের নির্দেশে এলাকার সব ধরনের প্রচার সামগ্রী দ্রুত অপসারণ নির্দেশ

​শাল্লায় অবৈধভাবে ফসলী জমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড 

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ Time View

 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে কাটার দায়ে আমির মিয়া নামে এক প্রভাবশালী মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের ছায়ার হাওর এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নং শাল্লা ইউনিয়নের ইসাকপুর আলমপুর গ্রামের বাসিন্দা আমির মিয়া দীর্ঘ দিন ধরে ছায়ার হাওর সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে পরিবেশ ও কৃষিজমির দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা দেখা দিলে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ইউএনও পিয়াস চন্দ্র দাস ছায়ার হাওর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমির মিয়াকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে পুনরায় মাটি না কাটার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, “ফসলি জমির উপরিভাগের মাটি কাটা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কাউকে কৃষিজমি ধ্বংস করার সুযোগ দেওয়া হবে না।”

​স্থানীয় কৃষকরা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, প্রভাবশালী মহলের ভয়ে অনেকেই মাটি কাটায় বাধা দেওয়ার সাহস পাচ্ছিলেন না, এই জরিমানার ফলে অবৈধ মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102