
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের কারখানার পাশে বাঁশ ঝাড় থেকে ১১ টি ককটেল,২টি হাতবোমা,২টি দেশীয় অস্ত্র ও ১টি চেইন উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে পার্শ্ববর্তী ফাঁকা মাঠে হাতবোমা ও ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেন এবং দেশীয় অস্ত্রগুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। পুরো অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জ সেনা ক্যাম্পের লেঃ কর্নেল ওয়াসিম আকরাম (অধিনায়ক ১১ ইবি)
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে অজ্ঞাত দুস্কৃতকারিরা নাশকতার উদ্যোশে এগুলি ঝড়ো করেছিল। তদন্তের মাধ্যমে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।