বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার অভিষেক ও রমজানের ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠিত আল আমিন মিশন চ্যারেটি সংগঠনের উদ্যোগে ও জামাল উদ্দিন বেলালের সার্বিক তত্ত্বাবধানে মাহিমা পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা: কদবানু আলেয়ার চিঠি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা জামাল হোসেন কবিতাঃ চেতনায় ফাগুন সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা’কে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন দখলদারী-চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতরা দলের কেউ হতে পারে না, সাথে সাথে ব্যবস্থা- এমপি লুনা সিলেটের বিশ্বনাথে ‘রাজার খাল’র পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি লুনা খুলনায় সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন

কবিতাঃ আমি অপেক্ষা করি!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ Time View

ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম 

আমি অপেক্ষা করি বসন্ত আসার, গাছে ফুল ফোটার, বিহগ বিহগী র আনন্দ মুখর কলরবের, ক্ষেতে গর্ভবতী ধান গম চিনা কাউনের সবুজ দোলার সমারোহের, অপেক্ষায় থাকি বাঙালি কবে দে-শ প্রেমিক হবে, মানুষ কবে মানবতা মনুষ্যত্ব তাকওয়া পূর্ণ জীবন পাবে, কবে সব মানুষের পেটের ক্ষুধা ঘুচবে, ধর্ম কবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়ে স্বর্গের সিঁড়ি হবে, কবে ধর্মের নামে নারী বন্ধী না হ’য়ে পুরুষ তাকে মানুষ ভাববে, কবে ঘুচবে ধর্ম বৈষম্য – লিঙ্গ বৈষম্য – বর্ণ বৈষম্য, কবে বাংলাদেশের শিক্ষিতরা সুশিক্ষিত হবে?

আমি অপেক্ষা করি কবে “ধর্ম”, হানাহানির হাতিয়ার না হয়ে মিলনের সেতু হবে, কবে বিশ্বের সব রাজা-বাদশা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মানুষের নেতা হবেন? কবে মানুষ মেকি বংশ পদবির জোরে উঁচুনিচু ভাবা বন্ধ করবে! কবে মানুষ জীবনকে ‘আমি আমি-আমি’ আমিত্ব ছেড়ে “আমি তুমি সে তাহারা” ভেবে স্বার্থপর চেহারাটা বদলাবে! কবে পুরুষ নারী দেখে জৈবিক রসনা সংযত করে তাঁকে মা বোন ভাববে,
কবে পুরুষের রিপুর তাড়নায় দোজখ ঠেকাতে নারীকে গায়ে কালো কাপড় জড়ানো প্রয়োজন হবে না, অপেক্ষায় থাকি কবে আমরা বুঝবো মানুষ চোখ দিয়ে দেখে না “মন” দিয়ে দেখে, সৃষ্টি কর্তা লেবাস দেখেন না মানব “মন” দেখেন, আল্লাহ ভগবান ঈশ্বর ব্যক্তির বিচার করবেন তার সারা জীবনের কর্মের উপর — পাপ কর্ম গয়া কাশি বৃন্দাবন মক্কা-মদিনা সফরে মুছে যায় না!

অপেক্ষা করি কবে আমায় তুমি ভুল না বুঝে “ভালো বাসবে!”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102