
খুলনা অফিস:-
সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি খুলনা কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের শিক্ষার্থীদের মাঝে খুলনা বিবিশিষ্ট্য ব্যবসায়ী রোটারিয়ান জনাব জি এম শরিফুল আলম মহাদয়ের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল চারটায় সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন এর সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণির উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আদালত খুলনার জাজেস প্যানেল মেম্বার সি ইউ সি সম্মানিত উপদেষ্টা রোটারিয়ান পিপি জনাব মোঃ ইফতেখার আলী বাবু,খুলনা বিবিশিষ্ট্য ব্যবসায়ী রোটারিয়ান জনাব জি এম শরিফুল আলম, সি ইউ সির উপদেষ্টা নেসারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ডিএম নুরুল ইসলাম, খুলনা ইউনিয়নী মেডিকেল কলেজের প্রভাষক হেকিম মতিয়ারা, সি ইউ সি সংগঠনের সহ-সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ, কোষাধক্ষ্য মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারিমা আক্তার, কার্যকরী সদস্য মোঃ সোহান,সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক হাওয়া রিয়া, ঝরনা আক্তার, সুখী আক্তার, মোহাম্মদ শাহিন, পবন, বর্ষা প্রমুখ। অতিথিবৃন্দ সি ইউ সি স্কুলের সাফল্য কামনা করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে,খুলনার বিবিশিষ্ট্য ব্যবসায়ী রোটারিয়ান জনাব জি এম শরিফুল আলম মহোদয়ের ব্যক্তিগত পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ করেন।