
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া
সৌদি আরব প্রবাসী, লোহাগাড়ার পূর্ব হাজারিঘার কৃতি সন্তান ও মরহুম আহমদ কবির সওদাগরের সুযোগ্য মোহাম্মদ পারভেজ এর উদ্যোগে ১৬টি এতিমখানায় পুরো রমজানের ইফতার সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় আজ ২৩ ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলাধীন মধ্য আমিরাবাদ আদর্শ পাড়া তা’লিমুল কোরআন হেফজখানা ও এতিমখানায় ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পুটিবিলা চৌধুরী বাড়ির কৃতি সন্তান মোঃ তৌসিফ রেজা চৌধুরী ও লোহাগাড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ভারপ্রাপ্ত সভাপতি এস.এম চিশতি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ পারভেজ জানান, আমার দেওয়া ইফতার সামগ্রী বিতরণের এতিমখানায় এবছর নতুনভাবে যুক্ত হল মধ্য আমিরাবাদ আদর্শ পাড়ার তা’লিমুল কোরআন হেফজখানা ও এতিমখানা। হেফজখানার আরও অনেক সংকট দেখেছি। পর্যায়ক্রমে হেফজখানার সকল সমস্যার সমাধানে যথাসম্ভব পাশে থাকব। আর রমজান মাসে এবছরের ন্যায় প্রতিবছর এ ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়াও যেকোন সংকটময় মুহুর্তে তিনি পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।