
মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনের নব-নির্বাচিত এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ কোন প্রকারের অপরাধের সাথে জড়িত থাকতে পারবেন না। তাই দখলদারী-চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতরা দলের কেউ হতে পারে না। এসব অপকর্মের সাথে যারাই জড়িত থাকবে, সাথে সাথেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন আপনারা (ইউএনও-ওসি)। কারণ আইন সবার জন্য সমান হবে, আইন মেনে চলতে হবে। আইন মানতে শিখতে হবে। কেউ আইনকে বাদ দিয়ে দলীয় পদ-পদবী সামনে নিয়ে আসবে, তা হবে না।
তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃংখলা, সমন্বয় সভা, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, দীর্ঘদিনের অনিয়ম-অত্যাচার ও দূর্নীতির কারণে উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। তাই দেশকে এগিয়ে নিতে এখন থেকে আর কোন প্রকারের অনিয়ম-দূর্নীতি সহ্য করা হবে না। দূর্নীতির কারণে মানুষ নিজের কাঙ্খিত সেবা পাচ্ছেন না। তাই এখন থেকে মানুষ যাতে কোন প্রকারের হয়রাণীর শিকার না হয়ে কাঙ্খিত সেবা পান, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর প্রবাসী অধ্যুষিত আমাদের ওই এলাকায় দেশে আসা প্রবাসীরা দ্রুত সময়ের মধ্যে যাতে কোন প্রকারের হয়রাণী ছাড়াই কাঙ্খিত সেবা পান, তা আমাদেরকে শতভাগ নিশ্চিত করবে হবে।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ রঞ্জন দাশ, জনস্বাস্থ্য কর্মকর্তা রাসেল ভূঁইয়া, খাদ্যগুদামের ওসি অঞ্জন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, একাডেমিক সুপার ভাইজার ফজলুর রহমান।
সভার শুরুর পূর্বে সিলেট-২ আসনের নব-নির্বাচিত এমপি তাহসিনা রুশদীর লুনাকে ফুল দিয়ে বরণ করেন প্রশাসন। এরপর এমপি উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপন করেন। এসময় অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সদস্য আবরার ইলিয়াস অর্ণব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শাহ আমির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।