বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার অভিষেক ও রমজানের ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠিত আল আমিন মিশন চ্যারেটি সংগঠনের উদ্যোগে ও জামাল উদ্দিন বেলালের সার্বিক তত্ত্বাবধানে মাহিমা পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা: কদবানু আলেয়ার চিঠি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা জামাল হোসেন কবিতাঃ চেতনায় ফাগুন সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা’কে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন দখলদারী-চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতরা দলের কেউ হতে পারে না, সাথে সাথে ব্যবস্থা- এমপি লুনা সিলেটের বিশ্বনাথে ‘রাজার খাল’র পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি লুনা খুলনায় সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন

সিলেটের বিশ্বনাথে ‘রাজার খাল’র পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি লুনা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট-২ আসনের নব-নির্বাচিত এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করে ছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই মহৎ উদ্যোগ থেমে যায়। ফলে আমাদের খাল-নদী ভরাট ও দখল হয়েছে। কমেছে পানির প্রবাহ। আমাদের নদী-খালগুলো দখল ও দূষণে কৃষি ও পরিবেশ দু’টুই চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ খালগুলো পুনঃখনন করা হলে সারা বছরই পানি সংরক্ষণ সম্ভব, অনাবাদি জমি চাষের আওতায় আসবে, কৃষক ফিরে পাবে তার স্বপ্ন।
তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে খাল পুনঃখনন কাজকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনঃর্জাগরণের আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।’
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি সেচ বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102