বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার অভিষেক ও রমজানের ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠিত আল আমিন মিশন চ্যারেটি সংগঠনের উদ্যোগে ও জামাল উদ্দিন বেলালের সার্বিক তত্ত্বাবধানে মাহিমা পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতা: কদবানু আলেয়ার চিঠি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা জামাল হোসেন কবিতাঃ চেতনায় ফাগুন সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা’কে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন দখলদারী-চাঁদাবাজী ও মাদকের সাথে জড়িতরা দলের কেউ হতে পারে না, সাথে সাথে ব্যবস্থা- এমপি লুনা সিলেটের বিশ্বনাথে ‘রাজার খাল’র পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি লুনা খুলনায় সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন

সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা‘কে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট – ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদির লুনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ প্রেসক্লাব।

বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় সিলেট – ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদির লুনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে একমাত্র নারী এমপি নির্বাচিত হয়ে এই আসনের জনগণকে আপনি সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে সিলেট – ২ আসনের আপনি প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনন্য এক কীর্তি স্থাপন করেছেন। এবারের নির্বাচনে সিলেট – ২ আসনের জনগণ যেভাবে আপনাকে বিপুল ভোটে নির্বাচিত করে বিজয়ী করেছেন, ঠিক তেমনি আপনিও এই এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখবেন বলে আমাদের প্রত্যাশা।

বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন,বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রহমত আলী, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান,কাজী মোঃ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ, তজম্মুল আলী রাজু,
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু,এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোঃ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়া।

বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদির লুনার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102