
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
আজ ২৫ শে ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০০টি অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করলেন আলোচিত সামাজিক ও মানবিক সংগঠন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন। সর্বদা সবার আগে শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
পবিত্র মাহে রমযান উপলক্ষে রশিদনগর ইউনিয়ানের পানির ছড়া মামুন মিয়া বাজরের পাশে গত শনিবার ২য় রোজার দিন সেন্ট্রাল কো-অর্ডিনেটরের সঞ্চালনায় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি – ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রশিদ নগর ইউনিয়ন সহ রামু উপজেলার প্রায় ২০০ অসহায় গরীব দুস্ত পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করলেন কক্সবাজারের বহুল আলোচিত ও পরিচিত সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন। ২০২৩ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতিনিয়ত অসহায় ও গরীব পরিবারের পাশে থেকেই আলোচনায় আছেন এই ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনটির নিজস্ব অর্থায়নে প্রতি রমজানে ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র বিতরণ, দূর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান, বৃক্ষ রোপণ ও চারা গাছ বিতরণ, প্রতিবন্ধী ব্যাক্তিদের উপার্জন সামগ্রী বিতরণসহ সকল ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন প্রতিষ্ঠালগ্ন থেকে।
ফাউন্ডেশন এর ছয়জনের একটি চৌকস প্রজেক্ট বাস্তবায়ন টিম এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ইউনিয়নের ভিন্ন ভিন্ন পাড়া মহল্লার অসহায় গরিব দুস্ত মানুষকে সরে জমিনে গিয়ে সার্বে করার মাধ্যমে পরিবারগুলোকে খুঁজে বের করেন।
উক্ত ইফতার সামগ্রিক বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, জেনারেল সেক্রেটারি, সেন্ট্রাল কো-অর্ডিনেটর, প্রত্যেক ইউনিয়নের ইউনিয়ন কো-অর্ডিনেটর ও অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
এছাড়াও অনলাইনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকিব মাহমুদ শরিফউজ্জামান সিকদার। তিনি সকলের উদ্দেশ্যে বলেন ইনশাল্লাহ আমরা আগামীবার থেকে আপনাদের কাছে আরও বেশি জিনিসপত্র বা উপহার সামগ্রী নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। তিনি ফাউন্ডেশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজের প্রতি আমি সন্তুষ্ট এবং আপনাদের ও ফাউন্ডেশনের জন্য একটি স্থায়ী অফিস বরাদ্দ দিবেন।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শেষ শেষে ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি উপস্থিত সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন যেন ভবিষ্যতে ফাউন্ডেশন কে আরো বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আরো বেশি অসহায় গরিব দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো যায় সে বিষয় নিয়ে।