
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তোমার বিস্মৃত সেই রাতে, বকুল তলে
নিষিদ্ধ তৃষ্ণা ছিলো তোমার দু’চোখে,
মর্তের মৃত্তিকা হয়ে দাঁড়ালাম, আলো-আঁধারে তোমায় ঘেষে
তোমার শ্বাস-প্রশ্বাসের গরম নিশ্বাস লাগলো আমার বুকে!
বিদ্যুৎ হীন বৃষ্টি ঝরা রাত
তোমাকে দেখার ছিল অনন্ত অপেক্ষা,
পথের বাউল হলাম একতারা ছাড়া
আরতি ভ্রষ্ট তৃষ্ণার্ত কে বাদলধারা দিল শিক্ষা !
বকুল তলা অপেক্ষায় কেটেছে কত নিশি
তোমার আসার পথে ছড়িয়েছি সহস্র ফুল,
ভাব রসে স্বপ্নাবিষ্ট হয়ে এলে, না বলে, এক মেঘ মেদুর প্রদোষে
নভেম্বর ঢেলে দিলো জল, ভেজাতে দুকূল!
নীলাভ জল লেক নীলাদ্রি, কতবার ঘুরতে গেলাম!
তোমার জন্য কতোবার ভরা মধুমতী সাঁতরে পার হলাম!
ভিজা কাপড় নিয়ে লজ্জা ঝেড়ে মুছে, বিফলে ফেরত গেলাম
তোমার চালার কোণে, বৃষ্টি ভেঁজা পরাবত জানে, আমি এসে ছিলাম!
অনেক অপেক্ষার পরে এক যামিনী ডাকলে দুবাহু বাড়িয়ে
অপূর্ণ আশাহীন জীবনে মাতাল জোয়ারে ভাসলাম!
নির্লজ্জ ধৃষ্ট ভ্রষ্ট হলাম ক্ষুধার্ত চিতার মত
অবিনীত ধিঙ্গি আচরণে দু’জন, বাঁধভাঙা জোয়ারের মত হাসলাম!
ভুলে সব, যত অতীত অভিশাপ, জোয়ারে তুমি ভাসালে নাও
আমায় শূন্যতায় ফেলে, আজ তুমি কূলে, বিলীন আমি চিরতরে!
মিথ্যা কে বিশ্বাস করে আমার নিঃশ্বাস থমকে গেছে
শাশ্বত সুখ দেহান্ত, দেখি আমি তারে, হয়তোবা দেখা হবে ওপারে, সে-ই পরো পারে!