
কলমেঃ কাকলি রানী ঘোষ
ভালো তোরা বাসবি না কেন বল তো দেখি।
ভালো তোদের বাসতেই হবে,
ছাড়বো না তা কোনদিন।
ভালবাসা নিয়েই ছাড়বো দেখিতো কেমন পারিস।
তুই না আমার দেশের মানুষ যা হব তা কি এসে যায়?
তোর জন্ম আমার জন্ম আছে কি কোন তফাৎ।
তোর ভাষা আমার ভাষা সবই তো সমান সমান।
তবে কেন পর করে দিস মানিস না তো মোটেই আমার।
ভুলে গেলি গোড়ার কথা তোর আমার একই শেকড়।
ধর্মের সবাই পর হলি যা তুই ভাবছিস সেটা ধর্ম নয়।
বিভেদ যেথা আকাশ পাতাল হিংসা, বিদ্বেষে ভরা।
সেটা কি কখনো ধর্ম হয় সেটা তো মন গড়া।
আয়রে আমরা মিলি একসাথে হিংসা করি দূর।
প্রকৃত ধর্মের কাছে মাথা নত করি চিরকাল।
মানব ধর্ম বড়ই ধর্ম একথা কেন ভুলে যাস।
চল আমরা হাঁটি একসাথে পায়ে পা মিলিয়ে অনেক দূর।
কোন বাঁধা থাকবে নাকো মিলব আমরা একসাথে।
ভালো আমায় বাসতে হবে ছাড়বো না কোনদিন।
ভালো আমায় বাসতেই হবে ছাড়বো না কোনদিন।