বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রসঙ্গ-বিজ্ঞানভিত্তিক মনস্তাত্ত্বিক এবং মানবিক মূল্যবোধের মুক্তি সংবাদ প্রকাশের জের সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা কবি চন্দনা রাণীর একগুচ্ছ কবিতা ডিমলায় জামায়াতের সদর ইউনিয়ন অফিসে ইফতার পার্টি যত দোষ নন্দ ঘোষের উপরে জগন্নাথপুরে পানি সংকটে ফসলি জমি ফেটে চৌচির, বৃষ্টির জন্য হাহাকার নিয়ামতপুরে নবনির্বাচিত সাংসদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জনাবঃ- জয়নুল আবেদীন ফারুক সাহেবের সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত সাংবাদিক হাবিবের কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন কবিতাঃ কল্যাণময় রমজান

জগন্নাথপুরে নবনির্বাচিত এমপি মোহাম্মদ কয়ছর আহমেদকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ- কে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জগন্নাথপুর-এ এমপি মহোদয়ের নিজ বাসভবনে আয়োজিত সংবর্ধনা ও মত বিনিময়ে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শ্রীরামসী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলীর উদ্যোগে আয়োজিত মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক প্রতিনিধিরা নবনির্বাচিত সংসদ সদস্যকে লাল গোলাপ দিয়ে বরণ করেন এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং সর্বোপরি শিক্ষার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সংসদ সদস্য শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এলাকার শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।
উপস্থিত শিক্ষকবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়ে মতবিনিময়ের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102