বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রসঙ্গ-বিজ্ঞানভিত্তিক মনস্তাত্ত্বিক এবং মানবিক মূল্যবোধের মুক্তি সংবাদ প্রকাশের জের সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা কবি চন্দনা রাণীর একগুচ্ছ কবিতা ডিমলায় জামায়াতের সদর ইউনিয়ন অফিসে ইফতার পার্টি যত দোষ নন্দ ঘোষের উপরে জগন্নাথপুরে পানি সংকটে ফসলি জমি ফেটে চৌচির, বৃষ্টির জন্য হাহাকার নিয়ামতপুরে নবনির্বাচিত সাংসদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জনাবঃ- জয়নুল আবেদীন ফারুক সাহেবের সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত সাংবাদিক হাবিবের কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন কবিতাঃ কল্যাণময় রমজান

সংবাদ প্রকাশের জের সিংগাইরে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশের জেরে মানিকগঞ্জের সিংগাইর অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া এলাকার জিয়া নামের এক ব্যক্তিকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে ১ লাখ টাকা অর্থদন্ড দেন।
এসময় আরো ২টি স্থানের মাটিকাটা ততক্ষনাৎ বন্ধ এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি এক্সকাভেটর অকার্যকর করা হয়েছে বলে জানা যায়। মোবাইল কোর্ট পরিচালনার সময় সিংগাইর থানা পুলিশ সহযোগীতা করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,বালু-মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১টি মামলায় এক লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102