শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

নিবন্ধঃ ধর্ষকদের ফাঁসি চাই

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

নাজমুল তারেক তুষার

তুমি মরে বেঁচে গেছো আমিনা, আমরাতো বেঁচেও মরে আছি ধর্ষকদের বিচার চাইতে গেলে?
কখন জানি কবি/ লেখক/ সাংবাদিক/আইনজীবী/ মানবাধিকারকর্মী /সমাজকর্মীদেরও নৃশংস হত্যাকান্ডের শিকার না হতে হয় !!
আমার সহজ প্রশ্ন – রাষ্ট্রীয় আইনবিভাগের কাছে?
বিগত ৫৫ বছরের ইতিহাসে রাজনৈতিক প্রতিহিংসায় যতো মানুষের ফাঁসি হয়েছে? সে-তুলনায় শতভাগের একভাগও ধর্ষকদের ফাঁসি হয়েছে কি ???

এই আধুনিক আইয়্যামে জাহেলিয়াতি অবসান হতে আর কতোটা বছর অপেক্ষা করবে বাংলাদেশ !!
কবে ধর্ষক ও দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ ??
ধর্ষকদের পরিচয় একটাই মনুষ্য পিশাচ
তাই সকল বিবেকবান, মানবিক মূল্যবোধের- দেশপ্রেমিক মানুষের সম্মিলিতভাবে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে যতো- ধর্ষক/ দুর্নীতিবাজ/ অত্যাচারী- অপরাধীদের বিরুদ্ধেই আমাদের ঐক্যবদ্ধ প্রতিবাদ / প্রতিরোধ করতে হবে। দলমত, ধর্ম, রাজনীতি, দলাদলি, প্রতিহিংসার ঊর্ধ্বে হতে সবার আগে সাম্যের বাংলাদেশ এবং ন্যায় প্রতিষ্ঠায় প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
মনে রাখবেন – ধর্ষক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনার/ আমার নিরবতাই সত্যের বুকে ছুরিকাঘাত। এবং সৃষ্টিকর্তার অভিশাপ ও প্রকৃতির প্রতিশোধ হয়ে ফিরে আসবে আপনার / আমাদেরই প্রতি।
এবং একইসাথে রাষ্ট্রও পিছিয়ে যাবে -লক্ষ লক্ষ উন্নয়নের মাঝেও এবং লক্ষ্যহীন হবে গনতন্ত্র, সাম্য, সভ্যতা, আইনের সুশাসন/সুবিচার, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ।

লেখকঃ
কবি, সাংবাদিক, কলামিস্ট, সমাজকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102