রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ভ্রমণ কাহিনী: ইকো পার্কে একদিন ​ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও সাপ্তাহিক মাইনী পত্রিকা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোরেলগঞ্জে পুকুর খনন ও কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন কৃতকার্য হতে চলেছেন ট্রাম্প! জগন্নাথপুরে গ্যাসের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মোংলা-রামপালে খাল খননের নবজাগরণ শহীদ জিয়ার চেতনায় কৃষি ও পরিবেশ রক্ষায় নতুন অভিযাত্রা কটিয়াদীতে ৩ সন্তানের জননী চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

এক ব্যক্তির জন্য আমি শহর ছেড়েছি

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

কলমে: শাকেরা বেগম শিমু

এক ব্যক্তির জন্য আমি শহর ছেড়েছি।
রোজ নিশিতে সে স্বপনে এসে দেয় হানা,
আমি করতে পারিনা তারে মানা।
প্রত্যুষে সে বাড়ায়ে দেয় দুটি হাত,
তার সৌরভে আর মায়াময় পরশে-
রঙ্গিন হয়ে ওঠে আমার প্রভাত।

যেই ব্যক্তির জন্য আমি শহর ছেড়েছি।
যাকে রোজ মনোরথে চড়িয়ে বেড়াই
যার ভাবনায় আমি নীরবে হারাই।
বুঝতে দেইনা কভু তারে যে,
সামনে যখন আসে সেই মায়ামুখ-
কি করে বুঝাই তারে সে আমার কে!

এই ব্যক্তির জন্য আমি শহর ছেড়েছি।
যত তারে কাছে চাই, ততো দূরে সরে যাই
পাইনা সে স্বপ্নের প্রজাপতিকে!
বিরহী শীতের হাওয়া কেড়ে নেয় তাকে।
কখনো সে উড়ে যায় মনের আকাশে,
হাজারো পুষ্প ফুটে সে যদি হাসে।

সে যে এক সুরভিত পদ্মের মতো
সারিয়ে তোলে এই হৃদয়ের ক্ষত।
সেই স্নিগ্ধ পরশ আর ভালোবাসাতে,
প্রেমময় রজনীতে কাছে আসাতে,
কভু মনের কথা তারে বলতে না পেরেছি,
সেই ব্যক্তির জন্যই আমি শহর ছেড়েছি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102