
মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, মাহে রমজান মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। আর এ শিক্ষাকে সমাজ তথা রাষ্টের সর্বস্থরে প্রয়োগ করতে পারলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি বিরাজ করবে এবং অশান্তি দুর হবে। এই রমজান কোরআন নাযিলের মাস।আর এ মাসে বেশী বেশী করে মানব সেবায় মনোনিবেশ করতে পারলেই আত্মতৃপ্তি মিলবে। তিনি আরো বলেন,যে সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে সেখানে কখনও মানুষ অশান্তিতে থাকবেনা। সমাজে আমরা যারা বিত্তশালী আছি সবাই যেন আমাদের প্রতিবেশীদের পাশে দাঁড়াই। শনিবার(২৮ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে রামপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।জামায়াত নেতা মাষ্টার মনোহর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফিজ ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম,জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দীন সিদ্দিকী,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,সেক্রেটারি মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার। আরো উপস্থিত ছিলেন,আজির উদ্দিন,মাস্টার আসাব আলী,তাজুল ইসলাম,আজিজুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।