রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভ্রমণ কাহিনী: ইকো পার্কে একদিন ​ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও সাপ্তাহিক মাইনী পত্রিকা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোরেলগঞ্জে পুকুর খনন ও কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন কৃতকার্য হতে চলেছেন ট্রাম্প! জগন্নাথপুরে গ্যাসের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মোংলা-রামপালে খাল খননের নবজাগরণ শহীদ জিয়ার চেতনায় কৃষি ও পরিবেশ রক্ষায় নতুন অভিযাত্রা কটিয়াদীতে ৩ সন্তানের জননী চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

মোংলায় খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

 

মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা

খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য; সময়ের চাহিদা। বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। সেই সংগে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে মোংলায় খাল খনন কর্মসূচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে মোংলার সাহেবেরমেঠ গ্রামে মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি একথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্প এ খাল পুনঃখনন কর্মসূচির আয়োজন করে। শনিবার সকাল ১১টায় খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সার্কেল’র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, সামাজিক বন কর্মকর্তা বাগেরহাট মোঃ সাহিন কবির, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর বাগেরহাট আছাদুর রহমান। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএনআরএস’র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, মৃধা ফারুকুল ইসলাম, রকিবুল ইসলাম এছাড়াও সিএসআরএন ও নবপল্লবের সকল সহযোগী সংগঠনের সকল প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি আরো বলেন জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে। নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ বলেন নদী একটি জীবন্ত সত্তা। নদী-খালকে গলা টিপে হত্যা করা হচ্ছে। নদী দখল এবং দূষনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে। নদীখাল প্রবাহমান রাখতে হবে। স্বাগত বক্তব্যে সিএনআরএস’র নুসরাত জাহান বলেন সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলকায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কেয়ার বাংলাদেশ’র নেতৃত্বে এই প্রকল্পের আওতায় ৬টি খালের ১২.৫৫ কিলোমিটার পুনঃখনন হবে। এছাড়া একটি পুকুর খনন করা হবে। যেসব খাল পুনঃখনন করা হবে তাহলো মাদুরপাল্টা খাল, ভোলা খাল, পালেরখন্ড খাল, বেনীরখন্ড খাল, ঘোপেরহাট খাল, মালগাজি খাল ও মাকোড়ঢোন আবাসন এলাকার পুকুর। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন খাল খনন কর্মসূচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনে খাল খননকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য খাল পুনঃখনন কর্মসুচির আওতায় মোংলায় প্রথম পর্বের ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার উপকৃত হবে। ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে। খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102