রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভ্রমণ কাহিনী: ইকো পার্কে একদিন ​ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও সাপ্তাহিক মাইনী পত্রিকা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোরেলগঞ্জে পুকুর খনন ও কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন কৃতকার্য হতে চলেছেন ট্রাম্প! জগন্নাথপুরে গ্যাসের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মোংলা-রামপালে খাল খননের নবজাগরণ শহীদ জিয়ার চেতনায় কৃষি ও পরিবেশ রক্ষায় নতুন অভিযাত্রা কটিয়াদীতে ৩ সন্তানের জননী চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

মোরেলগঞ্জে পুকুর খনন ও কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ Time View
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:
উপকূলীয় জনপদের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন ঘটলো মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়ায়। স্থানীয় সরকার সহায়তা প্রকল্প এর উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের উদ্যোগে পুকুর খনন ও কবরস্থান নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন অধ্যক্ষ আব্দুল আলিম, সংসদ সদস্য, বাগেরহাট-৪ আসন।‘সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’ এর আওতায় এ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাধারণ মানুষের উপস্থিতিতে পশ্চিম সরালিয়ার মাঠ প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। উন্নয়নের এ উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মাঝে দেখা যায় নতুন আশার সঞ্চার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএলএএস (ডা. লেহাজ উদ্দিন আহম্মেদ স্মৃতি) ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে জহির উদ্দিন এবং সঞ্চালনা করেন মাস্টার মাহমুদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। এলডিএসপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী যে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। পুকুর খননের মাধ্যমে যেমন পানি সংরক্ষণ ও মৎস্যচাষের সুযোগ সৃষ্টি হবে, তেমনি কবরস্থান নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের একটি সামাজিক প্রয়োজন পূরণ হবে।”
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা, খাবার মিস্টি পানির সংকট ও সামাজিক অবকাঠামোর ঘাটতি নিরসনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, পুকুর খননের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার এবং স্থানীয় কৃষিকাজে সহায়তা মিলবে। পাশাপাশি আধুনিক নকশায় নির্মিত কবরস্থান এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মনির, পৌর আমির রফিকুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ তালুকদার, যুব জামাতের সভাপতি সফিউল আজম এবং যুব জামাতের পৌর সভাপতি মেহেদী হাসান নিয়াজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গ্রামীণ এলাকায় পুকুর খনন কেবল পানি সংরক্ষণ নয়, বরং এটি একটি বহুমুখী উন্নয়ন কর্মসূচি। এতে মৎস্যচাষ, কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে একটি সুষ্ঠু ও পরিকল্পিত কবরস্থান নির্মাণ সামাজিক মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পশ্চিম সরালিয়ায় একটি উপযুক্ত কবরস্থান ও সংরক্ষিত পুকুরের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
এলডিএসপি প্রকল্পের এ উদ্যোগকে কেন্দ্র করে পশ্চিম সরালিয়ায় যে উন্নয়নের সোপান রচিত হলো, তা ভবিষ্যতে আরও বৃহত্তর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পথ সুগম করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।মোরেলগঞ্জে  পুকুর খনন ও কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন

এলডিএসপি প্রকল্পের এ উদ্যোগকে কেন্দ্র করে পশ্চিম সরালিয়ায় যে উন্নয়নের সোপান রচিত হলো, তা ভবিষ্যতে আরও বৃহত্তর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পথ সুগম করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102