
খুলনা প্রতিনিধি:
খুলনার স্বনামধন্য সংবাদপত্র দৈনিক প্রবাহ-এর স্টাফ রিপোর্টার রায়হান এর পিতা মোঃ আমানুল হক (আমান) এর আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।তিনি বয়রা বাজারে “রায়হান ওয়াচ”-এর প্রোপাইটার হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর নিজ বাসস্থান ইকবাল নগর, বর্ণমালা শিশু শিক্ষালয়ের উত্তর পাশে। ২৭শে ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সিটি মেডিকেলে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৮শে ফেব্রুয়ারি ফজরের নামাজের পর ইকবালনগর জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। পরমেশ্বরের নিকট প্রার্থনা, তিনি যেন তাঁর আত্মাকে শান্তিধামে স্থান দেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।