রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভ্রমণ কাহিনী: ইকো পার্কে একদিন ​ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া সম্পন্ন মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংবাদিক মো. বায়েজিদ বোস্তামী বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও সাপ্তাহিক মাইনী পত্রিকা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোরেলগঞ্জে পুকুর খনন ও কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন কৃতকার্য হতে চলেছেন ট্রাম্প! জগন্নাথপুরে গ্যাসের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মোংলা-রামপালে খাল খননের নবজাগরণ শহীদ জিয়ার চেতনায় কৃষি ও পরিবেশ রক্ষায় নতুন অভিযাত্রা কটিয়াদীতে ৩ সন্তানের জননী চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

সিংগাইরে মাদক বিরোধী অভিযানে ডিভি’র ওপর হামলার ঘটনায় আটক- ৯

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাতে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সদস্যরা। এসময় হামলাকারীরা হাতকড়া পরিহিত এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ উপ-পরিদর্শক আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল সিংগাইরের ধল্লায় ইউনিয়নের চর উলাইল এলাকায় অভিযান চালায়।
এসময় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা চর উলাইল গ্রামের আলেকের ছেলে মো. লাবু মিয়া(৫৪)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। লাবু মিয়ার আটকের বিষয়টি তার মেয়ে দৌঁড়ে বাড়িতে গিয়ে খবর দিলে আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়াসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় পুলিশ উপ-পরিদর্শক আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাদের মধ্যে ২ জন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, সেখানে লাবুকে আসামি করা হয়েছে। অন্য মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
হামলার ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬) পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা(২৩)
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো.রেজাউল করিম-০১ বলেন, “গ্রেফতারকৃত প্রত্যেকেই হামলায় সরাসরি অংশ নিয়েছে।”

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102