সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ তুমি আসবে জানি! জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কয়ছর আহমদ এর সাথে রবিবার রাতে সৌজন্যে সাক্ষাৎ করেন। সিলেটের বিশ্বনাথে দুই শতাধিক পরিবারকে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী প্রদান কবিতাঃ মুক্তি চাই রমজানে পরিবেশ সচেতনতা জরুরি রিজওয়ানুল ইসলাম (রানা)–এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত গোয়াইনঘাটে জসিম হত্যার প্রতিবাদে মানববন্ধন চোরাচালানবাহী গাড়ি বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সংবাদের আকাশে নতুন ধ্রুবতারা: কলম ও নেতৃত্বের এক অনন্য মেলবন্ধন জগন্নাথপুর পৌরসভা–র ৬ নং ওয়ার্ডে নলজুর নদীর উপর সেতুর দাবি দু’পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—“একটি সেতুই বদলে দিতে পারে জীবনযাত্রা” বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২

কবিতাঃ মুক্তি চাই

Coder Boss
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

 

শাহ্ ফুজায়েল আহমদ

মুক্তি চাই হে রব, পাপের ঘোর আঁধার থেকে,
নফসের কুমন্ত্রণা আর শয়তানের ফাঁদ থেকে।
দুনিয়ার মায়াজালে বন্দী এ অবুঝ প্রাণ,
তোমারই নূরের ছোঁয়ায় হোক হৃদয়ের অবসান।
মুক্তি চাই অহংকারের বিষাক্ত আগুন হতে,
হিংসা আর বিদ্বেষের কালো অন্ধকার রাতে।
ক্ষমতার মোহ যেন না করে অন্তর কালো,
তাকওয়ার আলোয় ভরে দাও জীবনটা ভালো।
মুক্তি চাই জিহ্বার সব মিথ্যা অপবাদ থেকে,
চোখের অবাধ দৃষ্টি, গোপন পাপের রেখা থেকে।
হাতের অন্যায় স্পর্শ, পায়ের ভুল পথচলা—
সবকিছু রক্ষা করো, দাও সঠিকের দিশা।
মুক্তি চাই গাফিলতির দীর্ঘ নিদ্রা ভেঙে,
ফজরের আজানে জাগি তোমার প্রেমে রেঙে।
কুরআনের আয়াতে হোক অন্তর প্রশান্ত,
সিজদার অশ্রুতে ধুই সব গুনাহর কান্ত।
মুক্তি চাই কবরের কঠিন প্রশ্নের ভয় হতে,
হাশরের ময়দানে লজ্জার অশ্রু ঝরতে।
মিজানের পাল্লায় দাও আমলনামা ভারী,
রহমতের ছায়ায় রেখো—তুমি তো দয়াধারী।
মুক্তি চাই দুনিয়ার ক্ষণিকের সুখ-স্বপ্ন ছেড়ে,
চাই জান্নাতের বাগান, তোমার সন্তুষ্টি পেয়ে।
হে আল্লাহ, কবুল করো এই মোনাজাতখানি—
তোমার রাহে চলাই সত্য সন্ধানীর বাণী।
মুক্তি চাই—
শুধু তোমার সন্তুষ্টির জন্য,
শুধু তোমার ভালোবাসার তরে,
হে পরম দয়ালু,
তোমারই পথে চিরদিন যেন থাকি অটুট করে।

 

লেখক:

শাহ্ ফুজায়েল আহমদ

কবি সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102