
ছোমাইয়া রফিক বর্না
রমজান মাস চলছে। এই পবিত্র মাসে আমরা সবাই ইফতার করার জন্য বাইরে থেকে খাবার কিনে আনি। বেশিরভাগ সময় তা পলিথিন বা ওয়ানটাইম প্লেটে দেওয়া থাকে। ইফতার শেষ হলে আমরা অনেকেই সেগুলো যেখানে-সেখানে ফেলে দিই।
এই অভ্যাস আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পলিথিন ও প্লাস্টিক সহজে নষ্ট হয় না। এগুলো মাটি, পানি ও বাতাস দূষিত করে। আমাদের চারপাশের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
তাহলে আমরা কেন এমন করি? কেন একটু সচেতন হই না? কেন ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলি না?
আসলে সচেতনতার অভাবই এর মূল কারণ। আমরা যদি একটু দায়িত্বশীল হই, তাহলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। আমাদের উচিত পলিথিন ও ওয়ানটাইম প্লেটের ব্যবহার কমানো এবং ব্যবহার শেষে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা।
পরিষ্কার পরিবেশ সুস্থ জীবনের জন্য খুবই প্রয়োজন। তাই আসুন, আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। তাহলেই আমরা একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারব।
লেখক:
ছোমাইয়া রফিক বর্না
বদরুন্নেসা ক্যাম্পাস
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর।