সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ তুমি আসবে জানি! জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কয়ছর আহমদ এর সাথে রবিবার রাতে সৌজন্যে সাক্ষাৎ করেন। সিলেটের বিশ্বনাথে দুই শতাধিক পরিবারকে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী প্রদান কবিতাঃ মুক্তি চাই রমজানে পরিবেশ সচেতনতা জরুরি রিজওয়ানুল ইসলাম (রানা)–এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত গোয়াইনঘাটে জসিম হত্যার প্রতিবাদে মানববন্ধন চোরাচালানবাহী গাড়ি বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সংবাদের আকাশে নতুন ধ্রুবতারা: কলম ও নেতৃত্বের এক অনন্য মেলবন্ধন জগন্নাথপুর পৌরসভা–র ৬ নং ওয়ার্ডে নলজুর নদীর উপর সেতুর দাবি দু’পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—“একটি সেতুই বদলে দিতে পারে জীবনযাত্রা” বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২

রিজওয়ানুল ইসলাম (রানা)–এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

Coder Boss
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

প্রেস বিজ্ঞপ্তি

খুলনা আর্ট একাডেমি এর ৩৬ নং আয়েশা কটেজ, ইকবাল নগর রোডে অবস্থিত ভবনের সম্মানিত বাড়িওয়ালা মোঃ শাহিন ইসলামের বড় শ্যালক রিজওয়ানুল ইসলাম (রানা)–এর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
রিজওয়ানুল ইসলাম (রানা) খুলনা কোর্টে একজন এডভোকেটের সহকারী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি নিজেও ল নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এবং অদূর ভবিষ্যতে দেশসেবার কাজে নিজেকে নিয়োজিত করার স্বপ্ন লালন করছিলেন। অল্প বয়সেই তাঁর এই অকাল প্রয়াণ আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। জানা যায়, গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। সম্প্রতি মাত্র দুই মাস আগে মাতৃহারা হওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতেই তাঁর এই বিদায় সত্যিই হৃদয়বিদারক। এখনো তিনি সংসার জীবনে আবদ্ধ হননি; সম্ভাবনাময় একটি জীবন এভাবেই অকালে ঝরে গেল। তিনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তাঁর ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহর নিকট তাঁর রূহের মাগফিরাত ও শান্তি কামনা করছি। পাশাপাশি একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে প্রার্থনা করি পরম করুণাময়ের কৃপায় তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক এবং শোকসন্তপ্ত পরিবার এই কঠিন সময়ে ধৈর্য ও মানসিক শক্তি অর্জন করুক। সোনাডাঙ্গা খালাসী মসজিদে তার জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে কবর দেওয়া হয় চিরনিদ্রায় ঘুমিয়ে থাকবেন। এই যুবক এর মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

শোকাবহ এই সময়ে আমরা পরিবারের পাশে আছি।
খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102