
লেখক: পলাশ মন্ডল (আকাশ)
“রত্ন চেনে জহুরি আর সত্য চেনে ঋষি,
কলম যখন জেগে ওঠে, পালায় তমসা-নিশি।”
একজন দক্ষ জহুরি যেমন বালুকারাশির ভিড়ে আসল রত্ন খুঁজে নিতে ভুল করেন না, তেমনি জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট সমাজসেবক ও মানবতাবাদী সাংবাদিক অভিভাবক শ্রদ্ধেয় আহমেদ হোসাইন ছানু ভাইও তুষার ভাইয়ের ভেতরের সুপ্ত শব্দ-কারিগরকে চিনতে ভুল করেননি।
খুলনা সাহিত্যের সমকালীন বিশিষ্ট প্রতিবাদী কবি, মজলুম মজদুর-শ্রমিক-কৃষকের পক্ষে অতন্দ্র কলম সৈনিক ও বিশিষ্ট সমাজকর্মী জনাব নাজমুল তারেক তুষার (কবিতার কৃষক) ভাইকে সরকারি মিডিয়া তালিকাভুক্ত সাপ্তাহিক আজকের জনকথা-র নির্বাহী সম্পাদক পদে দায়িত্ব প্রদান করায় মহাসচিব মহোদয় ও পত্রিকা কর্তৃপক্ষের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা।
তুষার ভাই, আপনার কলম হোক অন্যায়ের বিরুদ্ধে এক শাণিত তলোয়ার; বিবেকের আয়নায় ফুটে উঠুক সত্যের নতুন আলেখ্য বারবার। আপনার ক্ষুরধার লেখনী আর ছানু ভাইয়ের বলিষ্ঠ ও দূরদর্শী অভিভাবকত্ব—এই দুইয়ের সমন্বয়ে পত্রিকাটি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
সমুদ্রের বিশালতা যেমন অতল, আপনাদের এই আদর্শিক ঐক্যও সাংবাদিকতার জগতকে তেমনি সমৃদ্ধ করবে। নতুন এই পথচলার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।
শ্রদ্ধেয় আহমেদ হোসাইন ছানু ভাই এবং প্রিয় তুষার ভাই—আপনাদের এই সৃজনশীল ও মানবতাবাদী যুগলবন্দি দীর্ঘজীবী হোক। জয় হোক সত্যের, জয় হোক কলম সৈনিকদের।