
মিজানুর রহমান মিজান, (সিলেট) বিশ্বনাথ প্রতিনিধি:
পবিত্র মাহে রামাজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে লামাকাজী ইউনিয়নের ১.৪ ও ৬ নং ওয়ার্ডের ২২০ টি গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জোহর সোনাপুর গ্রামসহ চ্যারিটি গ্রুপ’র পরিচালকের বাড়ীতে গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তিনটি ওয়ার্ডের ২২০ টি অসহায় গরীব পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি প্রত্যেক পরিবারকে (আলো-৫ কেজি, পেঁয়াজ-৫ কেজি, খেজুর-আদাকেজি, সোয়াবিন-১ লিটার, ছানা-১ কেজি, ময়দা-১ কেজি, মুড়ি আদা কেজি, চাল ২ কেজি ও ডাল ১ কেজি) মোট ১৮ কেজি মালামাল প্রদান করা হয়।
বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আলহাজ আজিজুর রহমানের ভাই আতাউর রহমানের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ডের মেম্বার (সাবেক) এখলাছ আলী, চ্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় এলাকার বিশিষ্ট মুরব্বি তৈমুছ আলী, তাজ উদ্দীন, আব্দুল মোমিন, চ্যারিটি গ্রুপের সদস্য রুবেল আহমদ, তারেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।