
মোঃ রায়হান পারভেজ নয়ন, স্টাফ রিপোর্টার নীলফামারী:
নীলফামারী-৪ আসনের সংসদ আব্দুল মুনতাকিম বলেন, বিগত সাংসদের সময় দেখেছি ডিও লেটার বিক্রি হয়েছে। আমি সবাইকে ডিও লেটার ও সিল দিয়ে দিয়েছি। শুধু স্বাক্ষর করবো আমি। আপনাদের সকলের সহযোগিতা চাই, সহযোগিতা পেলে কিশোরগঞ্জ-সৈয়দপুরকে ঢেলে সাঁজাবো ইনশাআল্লাহ।
কিশোরগঞ্জে জামায়াতের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবি, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহর সভাপতিত্বে ও সেক্রেটারী ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর, মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী-৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি, হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
এছাড়াও স্থানীয় জামায়াত নেত্ববৃন্দরা ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর, আক্তার হোসেন বাদল, উপজেলা কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসেন বকুল ও মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম ও শিব্বির আহমেদ এনসিপির আহবায়ক, আব্দুল কাইয়ুম, এলডিপির সভাপতি নুর মুহাম্মদ সোনা মিয়া খেলাফত মজলিসের মাও: শরিফুল ইসলাম প্রমুখ।
মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজারো নেতাকর্মীর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি, বরেণ্য সাংবাদিক, কবি-সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।