মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসনের ইফতার বিশ্বনাথে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে সম্মাননা প্রদান  অতিতে ডিও লেটার বিক্রি হয়েছে, এখন আর ডিও লেটার বিক্রি হবে না- সংসদ সদস্য হাফেজ মুনতাকিম সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা এক ধর্ষিতার গল্প জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের বাড়িতে এমপি কয়ছর এম আহমদ ডোমারে মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা সিংগাইরে পরিবেশবান্ধব ফ্যাক্টরী বন্ধে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চমক থাকতে পারে রাস্ট্রপতি পদে আলোচনার শীর্ষে যারা জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা

চমক থাকতে পারে রাস্ট্রপতি পদে আলোচনার শীর্ষে যারা

Coder Boss
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৪ Time View

 

বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে তারেক রহমানের বিএনপি নেতৃত্বাধীন জোট। মন্ত্রিসভা গঠিত হলেও এখনো রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপ পদে কারা বসছেন তা নিয়ে দলটির ভেতরে চলছে আলোচনা। রাষ্ট্রপতির আহ্বানে আগামী ১২ মার্চ বসছে সংসদ অধিবেশন।
দলীয় একাধিক সূত্র বলছে, মন্ত্রিসভা গঠনের পর এবার সংসদীয় কাঠামো পুনর্বিন্যাসে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি।
রাষ্ট্রপতি পদে তিন শীর্ষ নেতা তিন বুদ্ধিজীবি কথা উঠছে
রাষ্ট্রপতি পদে আলোচনায় রয়েছেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা। তারা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান।
অনেকে বলছেন, রাজনীতিতে ও রাষ্ট্রপতি পদে আরও চমক দেখাতে পারেন তারেক রহমান।
তিনি রাষ্ট্রপতি পদে দলীয় রাজনীতির বাইরের কাউকে আনার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, আন্তর্জাতিক খ্যাতিমান কবি গবেষক ও পরিবেশবিদ ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মাহবুব উল্লাহর নামও। এছাড়া একজন নারী, সাবেক সচিব বা অবসরপ্রাপ্ত কোনো সেনাপ্রধানের নামও আলোচনায় ঘুরপাক খাচ্ছে।
বিএনপির নির্বাচনি ইশতেহারে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রতিশ্রুতিও রয়েছে। পাশাপাশি দুই কক্ষবিশিষ্ট আইনসভায় সরকারদলীয় সদস্য ব্যতীত অন্য দল থেকেও একজন ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব রাখা হয়েছে।
আমরা আলোচিত ছয়জনের মধে ৫ জনকে কমবেশী সবাই চিনি ও জানি কিš‘ নিরবে নিবৃত্তে কাজ করে যাওয়া একজন আর্ন্তজাতিক ব্যক্তিত্ব ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তমকে রাজনৈতিক অঙ্গনে হয়তো কম চিনি বা কম পরিচিত, তাই তাঁর সম্পর্কে কিছু আলোকপাত করছি।
দেশের বেশীরভাগ কবি সাহিত্যক ও সংস্কৃতজনের দাবী এই মুহূর্তে এমন একজন লোকের রাষ্ট্রপতি পদে বসানো দরকার যার গোটা বিশ্বে পরিচিতি আছে, বিভিন্ন দেশের সাথে খুব ভালো সম্পর্ক নিয়ে চলতে পারবেন, যিনি হবেন একজন সৎ লোক এবং জাতীয়তাবাদী পক্ষের শক্তি। এমন একজন লোক ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম ১৯৭০ সালের ৩১শে ডিসেম্বর মাগুরা মন্ডল বাড়ি, উপজেলা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী, বাংলাদেশ জন্মগ্রহণ করেন। তিনি ২০১৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জলবায়ু পরিবর্তনের উপর পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ পদে খ্যাতিসহ কয়েকটি জাতীয়, আন্তর্জাতিক ও জাতীয় সংঘের সংস্থায় কাজ করেছেন। তিনি একজন পরিবেশ বিজ্ঞানীও।
ড. রুস্তম একজন সাহিত্য ও সংগীত প্রেমিক রোমান্টিক কবি। তিনি একজন কাব্যিক আইকন এবং বহু আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী কবি। তিনি বিশ্বের বেশ কয়েকটি দেশের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন থেকে ২০২১ ২০২২ ২০২৩ ২০২৪ ও ২০২৫ সালে সেরা কবি হিসেবে সম্মান লাভ করেন। তিনি ২০২১ সালে ওয়ার্কিং গ্রুপ অব ইন্টারন্যাশনাল রাইটার এর সেক্রেটারি জেনারেল পদে অধিষ্ঠিত হন যার সদর দপ্তর আর্জেন্টিনায়। ২০২২ সালে তিনি মরক্কো থেকে কুইন জিনুবিয়া এওয়ার্ড লাভ করেন। ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব আরব অথার এর এ্যাম্বেসেডর হিসেবে নিযুক্ত হন। ২০২৪ সালে তিনি অস্ট্রেলিয়া থেকে লিটেরারী রেড ডায়মন্ড এওয়ার্ড ২০২৪” লাভ করেন।
যিনি শুধু বাংলার কৃষ্টি কালচার গোটা বিশ্বের ছড়িয়ে নাই, বাংলাদেশের ভাবমূর্তি বিভিন্ন দেশে উজ্জ্বল করতে পেরেছেন। আমাদের জানামতে উনি একজন সৎ ও মেধাবী সম্পন্ন লোক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী। তার মত একজন লোককে আমরা রাষ্ট্রপতি হিসেবে পেলে আমরা গর্বিত ও ধন্য হবো। আমাদের মধ্যে এই মুহূর্তে তার মত একজন লোক দরকার, যিনি বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্বে আরো উজ্জ্বল করতে পারবেন । তিনি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বসেরা কবি হয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে তাকে রাষ্ট্রদূত, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সেক্রেটারি জেনারেল এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উপদেষ্টা পদে আসিন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে তার নাম আন্তর্জাতিক সেরা ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে কয়েক বছর ধরে। বিশ্বের বিভিন্ন জার্নাল, পত্রিকা, ম্যাগাজিনে তার নাম এসেছে একজন বিশ্বসেরা কবি হিসেবে। আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার জন্ম দিবস পালিত করা হয়ে থাকে বিশ্বের একজন সেরা কবি হিসেবে। এটা আমাদের গর্ব-জাতির গর্ব। তার মত একজন লোককে রাষ্ট্রপতি হিসেবে আমরা পেলে আমাদের মনে হয়, বাংলাদেশ অনেক এগিয়ে যাবে । এটাই বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা- এটাই আমাদের কামনা।
রাষ্ট্রপতি থেকে হুইপ পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ নিয়ে বর্তমানে গণমাধ্যমে যে আলোচনা বা নাম ভেসে বেড়াচ্ছে, সেগুলো মূলত অনুমাননির্ভর। তবে জনগণের প্রত্যাশা আছে—অতীত অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার আলোকে গুরুত্বপূর্ণ পদগুলোতে সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা চাই, সেই জনপ্রত্যাশা যেন পূরণ হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102