মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসনের ইফতার বিশ্বনাথে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে সম্মাননা প্রদান  অতিতে ডিও লেটার বিক্রি হয়েছে, এখন আর ডিও লেটার বিক্রি হবে না- সংসদ সদস্য হাফেজ মুনতাকিম সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা এক ধর্ষিতার গল্প জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের বাড়িতে এমপি কয়ছর এম আহমদ ডোমারে মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা সিংগাইরে পরিবেশবান্ধব ফ্যাক্টরী বন্ধে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চমক থাকতে পারে রাস্ট্রপতি পদে আলোচনার শীর্ষে যারা জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা

ঝিনাইদহে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসনের ইফতার

Coder Boss
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

 

মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল, ঝিনাইদহ থেকে:

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজল, ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উপ-পরিচালক মোঃ রিজাউল করিম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাইদুর রহমান এবং ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার হোসেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রায় পাঁচ শতাধিক অনাথ ও অসহায় শিক্ষার্থী অংশ নেয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকগণ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102