মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসনের ইফতার বিশ্বনাথে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে সম্মাননা প্রদান  অতিতে ডিও লেটার বিক্রি হয়েছে, এখন আর ডিও লেটার বিক্রি হবে না- সংসদ সদস্য হাফেজ মুনতাকিম সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা এক ধর্ষিতার গল্প জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের বাড়িতে এমপি কয়ছর এম আহমদ ডোমারে মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা সিংগাইরে পরিবেশবান্ধব ফ্যাক্টরী বন্ধে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চমক থাকতে পারে রাস্ট্রপতি পদে আলোচনার শীর্ষে যারা জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা

ডোমারে মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে (২ মার্চ) উপজেলার ছোট রাউতা এলাকায় অবস্থিত সন্তোষী মুড়ি মিলস-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযানকালে মিলটিতে নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ প্রয়োগ, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও সংরক্ষণ এবং শিল্প লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মিলের মালিক স্বপন চ্যাটার্জি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, অভিযানে ৫ কেজি নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ ও প্রায় এক হাজার ২৫০ কেজি শিল্প লবণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে ডোমার উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অজয় কুমার, নমুনা সংগ্রহকারী মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102