মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সম্মানে জেলা প্রশাসনের ইফতার বিশ্বনাথে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে সম্মাননা প্রদান  অতিতে ডিও লেটার বিক্রি হয়েছে, এখন আর ডিও লেটার বিক্রি হবে না- সংসদ সদস্য হাফেজ মুনতাকিম সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা এক ধর্ষিতার গল্প জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের বাড়িতে এমপি কয়ছর এম আহমদ ডোমারে মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা সিংগাইরে পরিবেশবান্ধব ফ্যাক্টরী বন্ধে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন চমক থাকতে পারে রাস্ট্রপতি পদে আলোচনার শীর্ষে যারা জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা

সিংগাইরে পরিবেশবান্ধব ফ্যাক্টরী বন্ধে চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

সিংগাইর উপজেলার চারিগ্রামের দাশেরহাটি এলাকায় অবস্থিত পরিবেশবান্ধব তানভীর এন্টারপ্রাইজ ব্যাটারী রিসাইক্লিন প্লান্ট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ)বেলা ২ টার দিকে প্যারামাউন্ট টাওয়ারে এ সংবাদ সম্মেলন করেন ওই  ফ্যাক্টরির মালিক ফারুক হোসেন পোদ্দার।

সংবাদ সম্মেলনে ফারক হোসেন অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ফ্যাক্টরীর কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। স্থানীয় পর্বত নামের এক লোকের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সে কতিপয় লোক নিয়ে স্থানীয়দের ভুল বুঝিয়ে ভিভ্রান্তি সৃষ্টি করে ফ্যাক্টরিটি বন্ধের পায়তারা করছে। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বিধি-বিধান মেনে পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের পরিবেশ দূষণের সুযোগ নেই।

তিনি আরও বলেন, ফ্যাক্টরীটি স্থানীয়ভাবে ৫০/৬০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে
এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা, বিনিয়োগ ও উন্নয়নবান্ধব পরিবেশের জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ফারক হোসেন পোদ্দার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় ওই ফ্যাক্টরীর কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় মুরুব্বীদের মধ্যে মো.নয়া মিয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102