
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া চট্টগ্রাম:
লোহাগাড়া হযরত আবু বকর সিদ্দিক (রা:) আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের বার্ষিক দস্তারে ফজিলত ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২রা মার্চ সোমবার,প্রতিষ্ঠানটির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সরোয়ার কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন হযরত মাওলানা গোলাম রসুল কমরী ও হযরত মাওলানা আবু বকর সিদ্দিক।
মেহমান হিসেবে প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরমান,কলাউজান জামায়াত ইসলামীর নায়েবে আমির মাষ্টার নাজিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্টান পরিচালনায় ছিলেন মাওলানা আব্দুল মান্নান ও ক্বারী সাদেক জমীর।
এবছর উক্ত প্রতিষ্ঠান হতে দুজন কোরআনের পাখি দস্তারে ফজিলত লাভ করায় হাফেজ মো:আব্দুল্লাহ আল হামীদ এবং হাফেজ আরমানুল ইসলামকে দস্তারে ফজিলত প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।