
কলমে: শিরিনা আক্তার
অবকাশ কিংবা বসবাস—
এখানেও নয়, সেখানেও নয়,
তবে কোথায় ঠিকানা?
একটি প্রশ্ন জাগে মনে,
উত্তর খোঁজে অন্তরপ্রাণ—
নীরব প্রহরী শুধু সময়।
শুধু ‘না’, না, না—
কেন এ নির্ভরতার বাঁধন?
কেন এই অদৃশ্য সংশয়?
কেন হৃদয়ে এমন অস্থিরতা?
চারদিকে যেন এক মুঠো প্রেম,
তবু কি তা ধরা দেয়?
তুমি কি জানো—
জীবনের প্রকৃত সুখ কোথায় লুকানো ছিল?
আর কত পথ পাড়ি দিলে
মিলবে শান্তির দিশা?
সে তো জানেন অন্তর্যামী,
তবু হৃদয়ে তিতিক্ষা,
শুধুই দীর্ঘ অপেক্ষা।
দুঃসহ এই পথ বেয়ে
সংগ্রাম একদিন আলো হয়ে উঠবে।
সব ব্যথা, সব অশ্রু
রূপ নেবে শক্তির আহ্বানে—
হৃদয় তখন করবে তাকে গ্রহণ।
বিরাম চাই না আর—
কারণ দোষ কারও নয়।
স্বার্থহীন এই ক্লান্ত প্রাণ
একটু মাটি খুঁজে বাঁচতে চায়।
পরাধীনতার নয়নজল মুছে
একদিন নিশ্চয়ই হবে মুক্তি—
এই ভূবনের বুকে
মিলবে আপন অবকাশ,
মিলবে চিরন্তন বসবাস।