শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বইমেলায় রুবিনা আলমগীরের “অপূর্ণতা” সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রবাসী সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু খুলনায় তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ কবিতাঃ আমি ও একই জাত! আশেকে রাসুল আইনজীবী পরিষদের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি বাগেরহাটের রামপাল উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

কুরআন মজলিস বাংলাদেশ এর আমীরের মাতা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২ Time View

 

বিশেষ প্রতিনিধি:

কুরআন মজলিস বাংলাদেশ এর আমীর হযরত মাওলানা মো. এমদাদ উল্লাহ’র পরম শ্রদ্ধেয় মাতা মহিয়ষীনারী জোহরা বেগম (৯৫) বার্ধক্যজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত ৯ঃ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার সকাল ১০ ঘটিকায় জানাজা শেষে সাদিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মীয়-স্বজন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জোহরা বেগমের মৃত্যুতে পৃথক পৃথক শোকবার্তায় বাংলা সিটি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম এবং কুরআন মজলিস বাংলাদেশের মহাসচিব মাওলানা মোহাম্মাদ মহিউদ্দিন গাজী গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তাঁরা মহান রবের কাছে দোয়া কামনা করেন যেন মহান রব মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102