নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ "প্রবাসী সম্মাননা" প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) ১৪ রামাদান জগন্নাথপুর পৌরপয়েন্টস্থ মাহিমা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলো মিডিয়া গ্রুপ, ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু'র সভাপতিত্বে এবং আজকের জনকথা পত্রিকার বার্তা সম্পাদক ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম এ কাদির, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ জসিম উদ্দিন, ব্র্যাক প্রবাসবন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা শেখ ফজর আলী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মাওলানা সুহেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফারুক আহমেদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ ফুজায়েল আহমদ, অলটাইম ক্লিন জগন্নাথপুর সামাজিক সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী ছালিক আহমদ পীর, ব্যবসায়ী মইন উদ্দিন, আজকের জনকথা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আবু মিয়া সহ আরো অনেকেই।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আজকের জনকথা পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, মাহিমা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মকবুল হোসেন ভূইঁয়া, রাশিদ আহমদ চৌধুরী মুরাদ সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণীজন সহ ইরাক প্রবাসী আবুল হোসেন ভূইঁয়া ও পর্তুগাল প্রবাসী মোঃ জুয়েল মিয়াকে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ "প্রবাসী সম্মাননা" প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক, প্রধান আলোচক ও বিশেষ অতিথিগণ আলোকিত সমাজ বিনির্মানে ও দেশের কল্যাণে ধারাবাহিক ভুমিকা রাখায় আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ হোসাইন ছানু'র ভূয়সী প্রশংসা করেন।
আলো মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্ত অতিথি গুণীজন ও প্রবাসীগণ আলো মিডিয়া গ্রুপ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সভাপতি আহমেদ হোসাইন ছানু আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬, প্রবাসী সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে আয়োজনে সহযোগিতার জন্য রংপুরের কৃতি সন্তান কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আহমেদ হোসাইন ছানু বলেন, প্রবাসীরা জাতির গর্বিত সন্তান। তাদের রেমিট্যান্স আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই দেশপ্রেমিক প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা আমাদের সবার উচিত। তিনি অনুষ্ঠানে উপস্থিত দুইজন সহ সকল প্রবাসীদের সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করেন।
পরিশেষে মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।