শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বইমেলায় রুবিনা আলমগীরের “অপূর্ণতা” সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রবাসী সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন জগন্নাথপুর হাসপাতালের তৃতীয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু খুলনায় তৃষ্ণা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন বৃহত্তর রাজশাহী সমিতি খুলনার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ কবিতাঃ আমি ও একই জাত! আশেকে রাসুল আইনজীবী পরিষদের উদ্যোগে ঢাকার আইডিইবি ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি বাগেরহাটের রামপাল উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ফাল্গুনের রঙ লাল ঐ দ্যাখ

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

 

অঞ্জলি দে নন্দী, মম- মহারাষ্ট্র ভারত।

ফাল্গুনের রঙ তো প্রেমের লাল।
আবেগে উতলা প্রেমিক বসন্ত কাল।
নবালোয় উদ্ভাসিত নীলিমার ভাল।
অশোক, শিমূল, পলাশ …
আনন্দে করে উল্লাস।
দোল বলে, ওরে, আরোও রঙ ঢাল!
ছন্দিত স্পন্দিত হৃদয় বলে, ভালোবাস!
জলের বুকে কল্লোলিত উচ্ছ্বাস।
রাজহাঁসীকে বলে রাজহাঁস,
আয়! প্রিয়ে! সিক্ত হ – থাক আশপাশ,
আর আবেশে ভাস!
আহা, মনে, বনে লাল আগুন জ্বালে –
আকুল অনুভবের ফাগুন মাস!
লাল রঙ লাগে ব্যাকুল গালে।
লালেতেই অনুরাগের বসবাস।
উষ্ণ চঞ্চল রক্তকে দিয়ে আপন বিশ্বাস,
নিজের সঙ্গে জুড়ে নিয়ে লাল করে শ্বাস।
প্রেমে লাল হয়ে – প্রাণ পায় বাঁচার আশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102