
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা আইডিইবি ভবনে সুপ্রিম কোর্টের বিচারপতি, দেশবরেণ্য আইনজীবী ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে আশেকে রাসুল আইনজীবী পরিষদের ইফতার মাহফিল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব, ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ খলিফা, সাবেক অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদ, ইসলামী গবেষক হযরতুল আল্লাম মোহাদ্দিস এমরান হোসাইন মাজহারী, এডভোকেট আবু আল ইউসুফ টিপু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।